আমার এক বন্ধু নিজের একটি গল্প বলছিল। সে প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে প্রায় ৬০০ মিটার পথ হেঁটে বাস স্টেশনে যেত। কাজটা তার ভাল লাগত না, শুধুমাত্র টাকার জন্য করত। আর তাই প্রতিদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও তার ঘুম থেকে উঠা, ৬০০ মিটার পথ হাটার অস্বাভাবিক যন্ত্রণার কথা মনে করতে করতে ঘর থেকে বেরিয়ে যাওয়া।
কখনও সে সঠিক সময়ে পৌঁছত, আবার কখনও এমন অবস্থা হত যে বাসের দরজা বন্ধ করার মুহূর্তে সে হুমড়ি খেয়ে পড়ত। তার গল্পের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ হল- যখন বাস তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে, স্টেশনও তখন দৃষ্টিসীমার মধ্যে। এমন সময় হাটার গতি বৃদ্ধি করা বা দৌড়ানো ছাড়া আর কোন উপায় থাকে না।
তার ভাষায়,
আমি এমন এক দৌড় দিতাম, যে দৌড় অন্য কোন সময় দিয়েছি বলে আমার মনে পড়ে না। যখন আমি দেখতাম বাসটা আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, তখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার অলসতা বা হেঁটে এতদূর আসার সব যন্ত্রণা আমি এক নিমিষেই ভুলে যেতাম। আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা- যে করেই হোক, বাসটা আমার ধরতে হবে, তা না হলে পরের বাসের জন্য আরও ২০-৩০ মিনিট অপেক্ষা করা লাগবে।
আসক্তির ক্ষেত্রেও ব্যাপারটা এমন। বছরের পর বছর ধরে আপনি নিজেকে বিধ্বস্ত অবস্থায় দেখে আসছেন, আজ আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে আপনি ক্লান্ত, পরাজিত, অসহায় ও একাকীত্বে জর্জরিত। কিন্তু এতদিন পর পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে আপনি সংযত হতে চাচ্ছেন। তাই ব্যর্থ হওয়ার কথা মাথার রেখে বসে থাকা যাবে না,আপনাকে এ যাত্রায় নিজের গতি বৃদ্ধি করতে হবে।
জয় আসন্ন! সব পিছুটান ভুলে গিয়ে শুধু সামনে এগিয়ে যান।
অনুবাদঃ #teamFAD


COMMENTS